নীল রায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য গণতান্ত্রিক বাতাবরণের ক্ষতি হয়ে গেল ! এমনটাই বললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। শুক্রবার সকালে একটি টুইট করেন তিনি। সেই টুইটে রাজ্যপাল লেখেন, “বাইরের হস্তক্ষেপ চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম অসাংবিধানিক পথে হাঁটছেন তা দেখে আমি গভীর ভাবে মর্মাহত। এর ফলে দেশের গণতান্ত্রিক বাতাবরণের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাণী রাসমণি এভিনিউতে আয়োজিত তৃণমূল যুব ও ছাত্র সংগঠনের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বুকের পাটা থাকলে গণভোট করুন। গোটা দেশে ভোট হোক। ভোট পরিচালনা করবে ইউনাইটেড নেশনস। আমরা দেখতে চাই। বলুন হেরে গেলে পদত্যাগ করতে বাধ্য হবেন।” ওইদিন সন্ধ্যায় টুইট করে রাজ্যপাল লেখেন, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানাচ্ছি, তিনি ইউনাইটেড নেশনস কিংবা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনেরে তত্ত্বাবধানে দেশজুড়ে গণভোটের দাবি নিয়ে যে মন্তব্য করেছেন, তা প্রত্যাহার করে নিন।” কিন্তু, সকাল অবধি মুখ্যমন্ত্রী তাঁর মন্তব্যে অটল থাকায় এদিন সকালে গণতান্ত্রিক বাতাবরণের অপূরণীয় ক্ষতি হল বলে মন্তব্য করেন রাজ্যপাল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news