প্রসেনজিৎ ধর
লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে মুর্শিদাবাদ জেলায় ফের পুরনো মাটি শক্ত করছে কংগ্রেস। দল বদলের পালায় শাসক দল থেকে কংগ্রেসে নাম লেখাছেন শয়ে শয়ে তৃণমূল কর্মীরা। রবিবারও জেলা কংগ্রেস কার্যালয়ে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করলেন কয়েকশো কর্মী সমর্থক।
রবিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে শাসক দল থেকে কংগ্রেসে যোগদান করলেন কয়েকশো সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। এদিন অধীর চৌধুরীর হাত ধরে শাসক দলে যোগদান করেন জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ সভাপতি অর্পণ সিনহা ও শতাধিক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। এছাড়াও বহরমপুর ব্লকের ভাকুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় ৭০ জন সক্রিয় তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি বহরমপুর ব্লকের রাঙামাটি চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় ৬০ জন সক্রিয় তৃণমূল কর্মী সমর্থকও এদিন কংগ্রেসে যোগদান করেন।
এদিন এই যোগদান প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী জানান সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে এক সময় যারা কংগ্রেস ছেড়ে শাসক দল জোগ দিয়েছিলেন তাদের আজ মোহভঙ্গ শুরু হয়েছে। আজ তারা বুঝতে পেরেছে তাদের আবার কংগ্রেস দলে ফিরে আসা উচিত, কারন কংগ্রেস দলের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণ যোগ্যতা আছে। আজ এই জেলায় তৃণমূলের যে মড়ক লেগেছে আগামী দিনে কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করা যায়। আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের ‘নামোনিশান’ থাকবে না বলে দাবি করেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news