প্রসেনজিৎ ধর
এক যুবককে ডুবিয়ে মারার অভিযোগ উঠল দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনা হুগলীর চণ্ডীতলা থানা কর্মকার পাড়ায়। মৃত রহিত কর্মকারের পরিবারের অভিযোগ মাছ ধরতে যাওয়ার নাম করে রহিতকে নিয়ে গিয়ে পুকুরে নামায় দুই বন্ধু সৌমদীপ পোল্লে ও অভিক ঘোষ। সে ভাল সাঁতার জানত না। সে যখন হাবুডুবু খেতে থাকে তখন আরেক বন্ধু পুকুরে নামে।অন্যজন পুকুর পাড় থেকে মোবাইলে সেই ছবি তুলতে থাকে।নাক মুখে জল ঢুকে অচৈতন্য হয়ে পড়লে রহিতকে তুলে পুকুর পাড়ে ফেলে রেখে বাড়িতে খবর দেয় ওই দুই বন্ধু। বন্ধুদের তোলা সেই ছবি ভাইরাল হতেই ছাত্রের পরিবার চণ্ডীতলা থানায় অভিযোগ জানায়।
ঘটনায় আজ সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় গরলগাছা কর্মকার পাড়ায়। ভাঙচুর মারধর করা হয় অভিযুক্তের পরিবারদের। পরিস্থিতি সামলাতে হাজির হয় চণ্ডীতলা থানার পুলিশ।গত শুক্রবার স্থানীয় পুকুরের এই ঘটনা ভাইরাল হয়।তার পরই থানায় অভিযোগ হয় শনিবার। রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়।পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করে। মৃত ছাত্রের পরিবারের অভিযোগ, এই ঘটনার পিছনে এক ছাত্রীর যোগ রয়েছে।সম্ভবত ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক ছিল রহিতের।তার আরেক বন্ধুও ওই ছাত্রীকে ভালবাসত।এই নিয়ে একদিন রহিতকে হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের।এটা নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে ষড়যন্ত্র, সে তদন্ত করে দেখছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news