Breaking News
Home / TRENDING / মুর্শিদাবাদের নতুন নবাবের চালে কুপোকাত বিরোধীরা

মুর্শিদাবাদের নতুন নবাবের চালে কুপোকাত বিরোধীরা

নীল বণিক

সিরাজদৌল্লার জেলায় নতুন নবাব। তাঁর হাতযশেই এবারের পঞ্চায়েত নির্বাচনে নবাবের জেলায় ভোটের আগেই ফুটল ঘাসফুল। প্রয়াত সাংসদ মান্নান হোসেনের পূত্র শৌমিক হোসেনের নবাবীয়ানার জেরে পঞ্চায়েত ভোটে ব্যাকফুটে কংগ্রেস,বাম ও বিজেপি। তৃণমূল নেতা শৌমিকের দাপটেই জেলাপরিষদের ৭০ টি আসনের মধ্যে ৪৮ টিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী তৃণমূল । এই জেলায় ২৬ টি পঞ্চায়েত সমিতি রয়েছে। তাতে মোট আসন ৭৩৬ টি। তার মধ্যে ৪৬৪ টি আসন ইতিমধ্যেই তৃণমূল দখল করে নিয়েছে। অবশ্যই বিনা প্রতিদ্বন্দ্বীতায়। আর ২৫০ টি গ্রাম পঞ্চায়েতের ৪১৭১ টি আসনের মধ্যে ২৬১৯ টি আসন তৃণমূলের দখলে। ফলে ডোমকল বক্ল, রানীনগর -১,রানীনগর-২, এম জে ব্লক, ভগবানগোলা-২, নবগ্রাম, ভরতপুর-২, এই নিয়ে মোট ৭ টি ব্লকে কোনও ভোট হচ্ছে না। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বীতায় তৃণমূল জয় লাভ করেছে। নবাবের জেলায় শৌমিকের নবাবী চালে শাসক দলের নেতারাও ধন্দে। তাদের বক্তব্য নবাবের নবাবি গিয়েছিল একরোখা মানসিকতায়। ঘরের ভিতর থেকেই জন্ম নিয়েছিল ঘৃণা, রাগ। ঘসিটি বেগম, মির জাফরদের চক্রান্তেই তাঁকে মসনদ থেকে সরতে হয়েছিল। শৌমিকের হালও শেষে একই না হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *