Breaking News
Home / TRENDING / জাল টিকিট বিক্রি করতে গিয়ে ধৃত ৩

জাল টিকিট বিক্রি করতে গিয়ে ধৃত ৩

প্রসেনজিত ধর

দুরপাল্লার ট্রেনের জাল টিকিট বিক্রি করার অভিযোগে তারকেশ্বর থেকে গ্রেফতার দুই। শেওড়াফুলি থেকে ধৃত আরও এক। বেশ কিছুদিন ধরে এক্সপ্রেস ও মেল ট্রেনের জাল টিকিট বিক্রি হচ্ছিল বলে অভিযোগ আসে হাওড়া রেল পুলিশের কাছে। তার তদন্তে নেমে জাল টিকিট সহ শেওড়াফুলি রিজার্ভেশন কাউন্টারের সামনে থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে আরপিএফ। তাকে জেরা করে তারকেশ্বরে জাল টিকিটের কারবারের খোঁজ পায় রেল পুলিশ। ধৃতকে নিয়ে তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে হানা দেয় জিআরপি।২১৩ নং স্টলে ই-টিকিট বিক্রির আড়ালে চলছিল জাল টিকিটের কারবার। রেল পুলিশ তদন্তে জানতে পারে মূলত তৎকাল টিকিট জাল করে হাজার হাজার টাকা আয় করছিল জালিয়াতরা। অভিযুক্ত সুদীপ কর্মকার ও প্রদীপ দাসকে গ্রেফতার করে রেল পুলিশ। কম্পিউটার, দুটি ল্যাপটপ,মোবাইল, নথিপত্র ও ষাট হাজার টাকার জাল টিকিট আটক করে নিয়ে যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *