Breaking News
Home / TRENDING / ‘মন কী বাতে’ কবিগুরুকে স্মরণ প্রধানমন্ত্রীর

‘মন কী বাতে’ কবিগুরুকে স্মরণ প্রধানমন্ত্রীর

নীল বণিক

কবিগুরুকে স্মরণ করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। রবিবার মন কি বাত অনুষ্ঠানে আগাগোড়াই রবীন্দ্র নাথ ঠাকুরকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। দেশ ও সমাজ গড়তে গুরুদেবের অবদান ফের একবার দেশবাসীকে মনে করান নরেন্দ্র মোদি। এমনকি দেশের শিক্ষার অগ্রগতির জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি শান্তিনিকেতন আশ্রমের কথাও তুলে ধরেন তিনি। বক্তব্য শেষ করার আগে প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মন কি বাতের অনুষ্ঠান শেষ করেন। প্রধানমন্ত্রীর বাংলা সাহিত্যের প্রতি শ্রদ্ধায় আপ্লুত গোটা রাজ্য বিজেপি। দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, রবীন্দ্রনাথকে দিয়ে গোটা পৃথিবী বীরভূমকে চিনেছে। আর বর্তমান সময়ে অনুব্রত মন্ডলের জন্য নতুন করে বীরভূমকে চিনছে মানুষ। যা বাংলা সমাজের কাছে লজ্জার বলে জানান রাহুল সিনহা। প্রধানমন্ত্রীর মন কি বাত শুনতে দক্ষিণ কলকাতার বিজেপি কর্মীরা সকালেই দলের অফিসে চলে আসেন। রেডিও তে মন কি বান অনুষ্ঠান শোনেন বিজেপি কর্মীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *