নিজস্ব সংবাদদাতা
বধূ নির্যাতনের অভিযোগে ভারতীয় দলের পেসার মহম্মদ সামির বিরুদ্ধে বৃহস্পতিবার চার্জশিট পেশ করল পুলিশ। এদিন আলিপুর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। এই ক্রিকেটারের দাদার বিরুদ্ধেও চার্জশিট দেয় লালবাজারের উইমেন্স গ্রিভান্স সেল। সামির দাদার বিরুদ্ধে বধূ নির্যাতন ছাড়াও শ্লীলতাহানির অভিযোগও যুক্ত করা হয়েছে । তবে খুনের চেষ্টা বা ধর্ষণের মতো গুরুতর অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সামি ও তাঁর দাদাকে। মামলা থেকে অব্যাহতি পেয়েছেন সামির পরিবারের অন্য তিন সদস্য।
গত বছর সামির বিরুদ্ধে লালবাজারে অভিযোগ করেন তাঁর স্ত্রী হাসিন জাহান। সেই মামলাতেই আজ চার্জশিট দেওয়া হল। হাসিনের আইনজীবীরা জানিয়েছেন, সবকিছু খতিয়ে দেখে তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news