Breaking News
Home / TRENDING / বার বার বয়ান বদলই ধরিয়ে দিল অনিন্দিতাকে

বার বার বয়ান বদলই ধরিয়ে দিল অনিন্দিতাকে

নিজস্ব সংবাদদাতা:

নিউটাউনে আইনজীবী রজত দের মৃত্যু রহস্যে নতুন মোড়। স্বামীকে খুনের ষড়যন্ত্রে পুলিশ গ্রেফতার করল আইনজীবীর স্ত্রী অনিন্দিতা দে কে। রবিবারই তাকে বারাসত আদালতে হাজির করা হবে।
শনিবার সকাল থেকেই অনিন্দিতাকে দফায় দফায় জেরা করে নিউটাউন থানার পুলিশ। জানা গিয়েছে, জেরায় বারবার বয়ান বদল করায় শুরু থেকেই সন্দেহের তালিকায় ছিলেন অনিন্দিতা। বেশ কয়েকবার পুলিশকে তদন্তে বিভ্রান্ত করার চেষ্টাও করেন তিনি। এরপরই বিধাননগর পুলিশের তদন্তকারী দল অনিন্দিতাকে গ্রেফতার করে।শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয় । অনিন্দিতার মোবাইল, ল্যাপটপ সহ কয়েকটি জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। খুন , অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় পুলিশ মামলা করেছে অনিন্দিতার বিরুদ্ধে।
গত ২৬ নভেম্বর নিউটাউনে নিজের ঘরেই আইনজীবী রজত দের দেহ উদ্ধার করে পুলিশ। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে সেই নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। ওই দিন রাতে স্বামীর সঙ্গে ওই ফ্ল্যাটেই ছিলেন অনিন্দিতা, তবে তাঁর দাবি ছিল তিনি রজতের ঘরে ছিলেন না। যদিও মৃত আইনজীবী রজতের বাবা অনিন্দিতার বিরুদ্ধে ছেলেকে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছিলেন থানায়। এরপরই বিধাননগর পুলিশ আট সদস্যের এক বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *