Breaking News
Home / TRENDING / মুখ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ বিজেপি

মুখ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ বিজেপি

নীল বণিক

রাজ্যের গণতন্ত্র রক্ষার দাবি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা মুকুল রায়। বৃহস্পতিবার সকালে শহরের একটি পাঁচতারা হোটেলে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার সঙ্গে দেখা করে রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল। এদিন মুকুল রায় জানান, মানুষের নির্ভয়ে ভোটদানের অধিকার নিয়ে কমিশনারের সঙ্গে কথা বলবেন তাঁরা।
বিগত পঞ্চায়েত ভোটে ৩৪% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। প্রাক নির্বাচনী সন্ত্রাসে ১০০র কাছাকাছি মানুষ মারা গিয়েছে। বহু বুথে ১০০% ভোট পরেছে। পঞ্চায়েত নির্বাচনের এমন প্রহসন তাঁরা কমিশনারের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির নেতারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *