নিজস্ব সংবাদদাতা
আগামি কিছুদিনের মধ্যেই হলুদ কালো এবং নীল সাদা ট্যাক্সি চড়তে আর মাথার ঘাম পায়ে ফেলতে হবে না। এক্সট্রা ভাড়াও গুনতে হবে না। কারন, সম্পূর্ণ বদলে যেতে চলেছে শহরের ট্যাক্সির ভাড়ার ব্যবস্থা। এখনও তিলোত্তমা নগরীতে চলাচল করে একাধিক হলুদ ও নীল সাদা ট্যাক্সি। যে ট্যাক্সিগুলিতে মিটার রয়েছে। মিটার অনুযায়ী ভাড়া মেটাতে হয় যাত্রীদের। এ ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই নানা অভিযোগ ওঠে। যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ আকছারই ওঠে ট্যাক্সি চালকদের বিরুদ্ধে। বিশেষ করে রাতের দিকে বেশী ভাড়া চাওয়ার প্রবণতা বেশী দেখা যায় ট্যাক্সি চালকদের মধ্যে। নির্ধারিত ভাড়ার থেকে যে বেশী টাকা ট্যাক্সি চালকরা নেন তার পুরোটাই তাদের পকেটেই যায়। পাশাপাশি একাধিক অভিযোগ যার মধ্যে বেশী ভাড়া নেওয়ার অভিযোগ সাধারণ ট্যাক্সির তুলনায় অ্যাপ ক্যাবের দিকে যাত্রীদের ঠেলে দিচ্ছে। যাত্রী ধরে রাখতে এবং হলুদ কালো ও নীল সাদা ট্যাক্সির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ট্যাক্সির মিটারই বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে অ্যাপ নির্ভর ব্যবস্থা চালু করতে চাইছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। এ জন্য রাজ্যের পরিবহণ মন্ত্রীর কাছে আবেদন করে ইতিমধ্যেই রাজ্য পরিবহণ দফতরের অনুমতি পাওয়া গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news