তীর্থ মাহাতো
বিদায় বেলায় নস্ট্যালজিক সঞ্জয় সেন। দীর্ঘ ৩৫ বছর ইস্টার্ন রেলে চাকরি করার পর সদ্য ভিআরএস নিয়েছেন সঞ্জয়। শুধু চাকরি নয়, পূর্ব রেলের ফুটবলার ও কোচও ছিলেন। মঙ্গলবার বিকেলে ইস্টার্ন রেলের প্রাক্তন ফুটবলাররা বিদায় সংবর্ধনা দিলেন বাগানের প্রাক্তন কোচকে। ময়দানের ইস্টার্ন রেল তঁাবুতে এই অনুষ্ঠান হয়। এটিকে–র সহকারি কোচের দায়িত্ব সামলে অফিসের কাজ করা সমস্যা হয়ে যাচ্ছিল। সেই কারণেই অবসর। আগামী দিনে প্রো–লাইসেন্স করারও ভাবনা চিন্তা রয়েছে সঞ্জয়ের। ফেয়ারওয়েল অনুষ্ঠানে সঞ্জয়ের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সঞ্জয়ের কর্মজীবনে নানান অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়। আবেগতাড়িত সঞ্জয় বলে ফেলেন, রেলের চাকরি আমাকে অনেক কিছু দিয়েছে। আজ আমি সঞ্জয় সেন হতে পেরেছি রেলের জন্য। যারা আমাকে এই সম্মান জানালো তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news