Breaking News
Home / TRENDING / মুখ্যসচিবকে চিঠিতে কী লিখল ত্রিপুরা সরকার? জেনে নিন ক্লিক করে

মুখ্যসচিবকে চিঠিতে কী লিখল ত্রিপুরা সরকার? জেনে নিন ক্লিক করে

নীল বণিক:

রাজ্যের কাছে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে প্রতিবাদ পত্র পাঠাল ত্রিপুরা সরকার। রথযাত্রা উপলক্ষ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু বিপ্লব দেবের নিরাপত্তা সরজমিতে দেখতে আসা ত্রিপুরার পুলিশ অফিসারদের কোনও সাহায্যই করে নি রাজ্যের পুলিশ। রাজ্যের মুখ্যসচিবকে এই অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন ত্রিপুরার মুখ্যসচিব। বিষয়টি বিপ্লব দেব সরকারের মুখ্যসচিব এরাজ্যের মুখ্যসচিবকে খতিয়ে দেখার কথা বলেছেন। এমনিতেই মমতা ব্যানার্জির সরকারের সঙ্গে বিজেপি শাসিত রাজ্য সরকার গুলির সম্পর্ক খুব একটা মধুর নয়। এবার ত্রিপুরা সরকারের এই চিঠি মমতা ব্যানার্জির সরকারকে নতুন করে অস্বস্তিতে ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *