নিজস্ব সংবাদদাতা:
কলকাতা পুরসভার মেয়র পদে মনোনিত হওয়ার পর, নিয়মানুযায়ী কাউন্সিলর ভোটে কলকাতা পুরসভার অন্তর্গত যে কোনও একটি ওয়ার্ড থেকে মেয়রকে জয়ী হতে হবে। সেই নিয়ম মেনেই ৮২ নম্বর ওয়ার্ড চেতলা থেকেই ভোটে দাঁড়াতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম। এই এলাকাতেই তাঁর ছোট থেকে বড় হওয়া। রাজনৈতিক কেরিয়ারে সব সময় তিনি এই চেতলাবাসীকে পাশে পেয়েছেন। চেতলার সঙ্গে তাঁর নাড়ির টান আছে। তাই চেতলার মানুষের কাছে তিনি চির কৃতজ্ঞ। গতকালই ৮২ নম্বর ওয়ার্ড থেকে ইস্তফা দিয়েছেন কাউন্সিলর প্রণব বিশ্বাস। এই ওয়ার্ডের প্রার্থী হতে চলেছেন নব নির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম। এবারও চেতলা তাঁকে খালি হাতে ফেরাবে না বলেই আশা নতুন মেয়র ফিরহাদ হাকিমের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news