ওয়েব ডেস্ক
জম্মু কাশ্মীরের কুলগামে সেনা ও জঙ্গির লড়াইয়ে ৭ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে উপত্যকায় বনধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। বনধের জেরে কাশ্মীরের সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে । পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা। অশান্তি এড়াতে উপত্যকায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। উল্লেখ্য, রবিবার সেনা ও জঙ্গিদের সংঘর্ষের পর সেখানে পড়ে থাকা একটি শেল আচমকা ফেটে যায়। এর ফলে ৭ নাগরিকের মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, সেনাদের ফেলে যাওয়া শেল ফেটেই মৃত্যু হয়েছে নাগরিকদের। এর প্রতিবাদেই আজ বনধের ডাক দেওয়া হয়েছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news