Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর নম্বর ভেবে তৃণমূল সাংসদকে “জয় শ্রীরাম” মেসেজ বিজেপি কর্মীদের

মুখ্যমন্ত্রীর নম্বর ভেবে তৃণমূল সাংসদকে “জয় শ্রীরাম” মেসেজ বিজেপি কর্মীদের

নীল রায়। অতি উৎসাহী বিজেপি কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নম্বর ভেবে তাতে “জয় শ্রীরাম” মেসেজ পাঠালেন, কেউ কেউ আবার ফোন করে শুনিয়ে দিতে চাইলেন সেই স্লোগান। কিন্তু সেটি আদবে মুখ্যমন্ত্রী নম্বর নয়, নম্বরটি হলো রাজ্যসভার সংসদ তথা দক্ষিন ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর। বুধবার থেকেই শুভাশিসের মোবাইলে জয় শ্রীরাম মেসেজ আসতে শুরু করে, ফোনে ও তাকে জয় শ্রীরাম স্লোগান শুনতে হয়েছে বেশ কয়েকবার। বৃহস্পতিবার বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছাতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন এই আইনজীবী সংসদ সদস্য। হরিদেবপুর থানায় তিনি তার ওই মোবাইল নম্বরটি দিয়ে অভিযোগ দায়ের করেছেন। প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে শুভাশিস চক্রবর্তী ছিলেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট। তাই মুখ্যমন্ত্রীর হলফনামায় দেওয়া হয় দুটি মোবাইল নম্বর। তার একটি নম্বর ছিল শুভাশিস চক্রবর্তীর। সেই সূত্র ধরেই এই কাণ্ড বলে মনে করছে প্রশাসনিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *