Breaking News
Home / TRENDING / ‘মুক্ত সমাজের পথে বাধা’ জার্মানির স্কুলে নিষিদ্ধ বোরখা

‘মুক্ত সমাজের পথে বাধা’ জার্মানির স্কুলে নিষিদ্ধ বোরখা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

মুক্ত ও স্বাধীন সমাজ ব্যবস্থায় কোনও মানুষের মুখ ঢেকে রাখা উচিত নয় বলে জানাল জার্মানির একটি রাজ্যের প্রশাসন। তাই স্কুলের মধ্যে পড়ুয়াদের বোরখা বা হিজাব পরা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করল জার্মানির সীমান্ত রাজ্য বাডেন-রুর্টেমবার্গ। এর আগে স্কুলের শিক্ষিকাদের বোরখা পড়া যাবে না বলে জানানো হয়েছিল এবার পড়ুয়াদের ক্ষেত্রেও একই নিয়ম করা হল।

অ্যাঞ্জেলা মার্কেলের নেতৃত্বে জার্মান সরকার এই নিষেধাজ্ঞাকে সমর্থন করলেও, সেদেশের কিছু বিরোধী দল এ নিয়ে আপত্তি তোলে। বার্ডেন-রুর্টেমবার্গের প্রধান উইনফ্রায়েড জানিয়েছেন, “কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। কিন্তু স্কুলের মেয়েদের জন্য বোরখা পরা উচিত নয়।” তিনি মনে করেন বোরখা ও হিজাব মুক্ত সমাজ ব্যবস্থা ক্ষেত্রে প্রযোজ্য নয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্যও বোরখা পরা সমস্যা বলে তিনি জানিয়েছেন।

২১ জুলাই থেকে জার্মানির রাজ্যের এই বিতর্কিত সিদ্ধান্তটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে আরোপ করা হয়েছে। দেশের ক্ষমতাসীন দলের নেত্রী সান্দ্রা ডেটজের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছেন, অত্যাচারিত সমাজের প্রতীক বোরখা ও হিজাব। উল্লেখ্য, মুখ ঢেকে বোরখা পরা আগেই নিষিদ্ধ করেছে নেদারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক ও অস্ট্রিয়া।

২০১৮ সালে ডেনমার্ক ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে মিলিত ভাবে বোরখা পরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কোনও ‘স্বীকৃত উদ্দেশ্যে’ মানুষের মুখ ঢেকে রাখা নিয়ম রয়েছে। যেমন খুব ঠান্ডার সময় কেউ মুখ ঢেকে রাখতে পারে। আবার কোনও আইন মেনেও মুখ ঢেকে রাখা যাবে। যেমন মোটর বাইক চালানোর সময় হেলমেট পরা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *