Breaking News
Home / TRENDING / নেওয়া যাবে না ফি, গুজরাতে ক্লাস বন্ধ করে দিল ১৫ হাজার স্কুল

নেওয়া যাবে না ফি, গুজরাতে ক্লাস বন্ধ করে দিল ১৫ হাজার স্কুল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

যতদিন না পর্যন্ত স্কুল খুলছে, ততদিন পড়ুয়াদের কাছ থেকে নেওয়া যাবে না কোনও ফি। গুজরাত সরকারের  এই নির্দেশের পর আজ থেকে পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস বন্ধ করে দিল সে রাজ্যের বেসরকারি স্কুলগুলি। 

গত সপ্তাহে গুজরাত সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, কোভিড অতিমারীর এই সময়কালে যতদিন স্কুল না খুলছে বেসরকারি স্কুলগুলোকে পড়ুয়াদের কাছ থেকে কোনও টিউশন ফি নেওয়া চলবে না। এমনকি ২০২০-২১ শিক্ষাবর্ষে স্কুল ফি-ও বাড়ানো চলবে না। 

সরকারের এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে ১৫ হাজারের মতো বেসরকারি স্কুল পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস বৃহস্পতিবার থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়। যা গতমাস থেকে চলছিল। খবর, বেশিরভাগ স্কুল বুধবার রাতে অভিভাবকদের এসএমএস (SMS) করে জানিয়ে দেয় বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে অনলাইন ক্লাস। এদিন বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশনের মুখপাত্র দীপক রাজগুরু বলেন, “স্কুল বন্ধ থাকলেও আমরা অনলাইনে পড়ুয়াদের ক্লাস নিচ্ছি। এখন যদি সরকার মনে করে অনলাইন শিক্ষা ব্যবস্থা আসল পদ্ধতি নয় বা এটা পড়ুয়াদের দরকার নেই। তাই ফি দিতে হবে না। তবে আমরাও অনলাইন ক্লাস করা বন্ধ রাখছি।” পাশাপাশি তিনি জানান সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা হাইকোর্টে মামলা করবেন।

ওই অ্যাসোসিয়েশনের শিক্ষাবিদ যতীন ভার্ড বলেন, “এই মুহূর্তে অনলাইন শিক্ষা ব্যবস্থাই একমাত্র বিকল্প পড়ুয়াদের কাছে। তাই এটা চালিয়ে যাওয়া জরুরী। কিন্তু সরকার সেটা বুঝছে না। তাছাড়া বেসরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীদের বেতন কোথা থেকে আসবে পড়ুয়ারা না দিলে। ভারতের কোনও রাজ্যে এমন নির্দেশিকা জারি করা হয়নি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *