Breaking News
Home / TRENDING / তথাকথিত বাবরি মসজিদ যাঁরা ভেঙেছিলেন, মন্দিরের ভিত পুজোয় তাঁদেরও ডাকার প্রস্তাব

তথাকথিত বাবরি মসজিদ যাঁরা ভেঙেছিলেন, মন্দিরের ভিত পুজোয় তাঁদেরও ডাকার প্রস্তাব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

তথাকথিত বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত ৩২ জনকে রাম মন্দির নির্মাণের ভূমি পূজায় আমন্ত্রণ ও সম্মান জানানো উচিত বলে মনে করেন হিন্দুত্ববাদী এক নেতা।

৫ আগস্ট রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনক্ষণ ঘোষণা করেছে রাম মন্দির জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্টের সদস্যরা।

এ প্রসঙ্গে হিন্দু ধর্ম সেনার সভাপতি সন্তোষ দুবে বলেন, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যদের উচিত বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্ত ৩২ জনকে ভূমি পূজায় আমন্ত্রণ জানানো। এ ছাড়া রাম মন্দির আন্দোলনে যেসব করসেবক প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবারকেও আমন্ত্রণ জানানোর দাবি করেন দুবে। একইসঙ্গে তিনি বলেন, “যদি ট্রাস্ট নিহত করসেবকদের পরিবারকে আমন্ত্রণ না জানান, তবে এটা একটা খারাপ বার্তা যাবে। বাবরি মসজিদ ধ্বংসের জন্য অনেকে তাঁদেরকে অভিযুক্ত বলে মনে করবেন। তাছাড়া যাঁদের আন্দোলন ও প্রাণের বিনিময়ে মন্দির নির্মাণ হচ্ছে, সেই নিহত করসেবক পরিবারকে ছাড়া ভূমি পুজো অসম্পূর্ণ মনে হবে।”

উল্লেখ্য, লখনউয়ের সিবিআই আদালতে সংবিধানের ৩১৩ ধারায় বাবরি মসজিদ ধ্বংসের কারণে মামলা চলছে ৩২ জনের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ৩১ অগস্টের মধ্যে এই মামলার শুনানি শেষ হবে। বাবরি মসজিদ ধ্বংস মামলায় লালকৃষ্ণ আডবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতীর মতো বিজেপির বর্ষীয়ান নেতার নাম রয়েছে। এছাড়া এই মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে হিন্দু ধর্মের নেতা সন্তোষ দুবে নামও রয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *