Breaking News
Home / TRENDING / মুকুলের বাড়ি নৈশ্যভোজ খেতে যাব, গুজব ছড়াচ্ছে তৃণমূল, বহরমপুরে বসে জানালেন অধীর

মুকুলের বাড়ি নৈশ্যভোজ খেতে যাব, গুজব ছড়াচ্ছে তৃণমূল, বহরমপুরে বসে জানালেন অধীর

নীল রায়

রাজ্য রাজনীতিতে জোর গুজব ! নয়াদিল্লিতে বিজেপি নেতা মুকুল রায়ের বাড়িতে নাকি নৈশভোজে “লুচি আলুর দম” খেতে যাচ্ছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।নৈশভোজে যোগ দিতে পারেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দীপা দাশমুন্সিও। রবিবার সকালে বহরমপুরের দলীয় কার্যালয়ে বসে এই গুজব উড়িয়ে দিলেন অধীর চৌধুরী। এমন প্রচার প্রসঙ্গে তিনি বলেন, “আমি মুকুল রায়ের সঙ্গে দেখা করতে যাবো কেন? আমার একটা জাত আছে আছে। মুকুল রায় আমার সঙ্গে দেখা করছে, এটা তৃণমূলের পক্ষ থেকে ভুল বার্তা ছাড়ানো হচ্ছে।” এই গুজবের জবাব দিয়েছেন তার স্ত্রী অতসী চৌধুরীও। তিনি বলেন, “লোকসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর থেকেই অধীর চৌধুরী বহরমপুরের রয়েছেন। যে বা যারা মুকুল রায়ের সঙ্গে অধীর চৌধুরীর বৈঠকের খবর ছাড়াচ্ছেন তারা ঠিক কাজ করছেন না।” প্রসঙ্গত গত প্রায় তিন চারদিন ধরে বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীন সমস্ত বিধানসভায় গিয়ে বৈঠক সারছেন অধীর।
কারণ বহরমপুর লোকসভার অধীন কান্দি, নওদা, রেজিনগরের বিধায়করা ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে জিতেও শিবির বদল করে তৃণমূলে চলে গিয়েছেন। তাই এই বিধানসভাগুলিতে বেশি করে সময় দিচ্ছেন অধীর। তবে বহরমপুর, বড়েঞা, বেলডাঙ্গা ও ভরতপুর বিধানসভায় কংগ্রেস বিধায়করা দলত্যাগ না করায় স্বস্তিতে চারবারের কংগ্রেস সাংসদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *