Breaking News
Home / TRENDING / বড়মার প্রয়াণে মতুয়া ভোট নিয়ে চিন্তায় তৃণমূল

বড়মার প্রয়াণে মতুয়া ভোট নিয়ে চিন্তায় তৃণমূল

নীল রায়

বীণাপাণি দেবীর প্রয়াণের পর মতুয়া ভোট কোন দিকে যাবে? তৃণমূল না বিজেপির দিকে? তা নিয়ে জোর রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কারণ গত প্রায় ১০ বছর ধরে ভোটের আগে নিয়ম করে ঠাকুরবাড়িতে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দেওয়ার কথা গোটা মতুয়া সমাজকে বলে দিতেন বীণাপাণি দেবী। কিন্তু এবার আর তিনি নেই! গত ৫ মার্চ কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মতুয়াদের বড়মা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এবার মতুয়া ভোটের দখল থাকবে কোন শিবিরের কাছে? কারণ ২০১৫ সালের বনগাঁ লোকসভা উপনির্বাচন থেকে মতুয়া ভোটের বিভাজন ঘটেছে। কারণ, সেই ভোট থেকেই মতুয়া পরিবারে স্পষ্ট দুটি রাজনৈতিক মেরুকরণ হয়ে গিয়েছিল। স্বামীর প্রয়াণের পর জোড়া ফুল প্রতীকে ওই আসনে প্রার্থী হয়েছিলেন বীণাপাণি দেবীর বড় বৌমা মমতাবালা ঠাকুর। অপরদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন বীণাপাণি দেবীরই ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের বড় ছেলে সুব্রত ঠাকুর। সেই যুদ্ধে মতুয়াদের ভোট বিভাজন হলেও, জয় পেয়েছিলেন মমতাবালা ঠাকুর। কারণ সেই সময় অবধি বীণাপাণি দেবী ছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষে। কিন্তু এবার তাঁর অনুপস্থিতি%

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …