নিজস্ব প্রতিনিধিঃ
লোকসভা ভোটের দিনক্ষণ আজই ঘোষণা করেছে কমিশন। পশ্চিমবঙ্গে ৭ দফায় ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছেন,
১১ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কোচবিহার ও আলিপুরদুয়ারে।
১৮ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ আসনে
২৩ এপ্রিল তৃতীয় দফায় ভোট গ্রহণ হবে পাঁচটি আসনে। সেগুলি হল,- বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ।
২৯ এপ্রিল চতুর্থ দফায় আটটি আসনে ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রাণাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূম আসনে
৬ মে পঞ্চম দফায় যে সাতটি আসনে ভোট নেওয়া হবে সেগুলি হল, বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ।
১২ মে ষষ্ঠ দফায় বাংলার আরও আটটি আসনে ভোট হবে। ওই আসনগুলি হল, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়া।
১৯ মে সপ্তম ও শেষ দফায় পশ্চিমবঙ্গে ৯ টি আসনে ভোট নেওয়া হবে। ওই ৯ টি লোকসভা কেন্দ্র হল, দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news