প্রসেনজিৎ মাহাতো:
ট্রাঙ্ক থেকে বার করে পতাকাগুলো রোদে দেওয়ার সময় এসেছে মহমেডান সমর্থকদের। ৩৮ বছর বাদে লিগ জয়ের হাতছানি। কলকাতা লিগ শেষ কবে এত জমজমাট হয়েছে, মনে করতে পারছেন না ময়দানপ্রেমীরা।
বৃহস্পতিবারই লিগ খেতাব জয়ের ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। হাইভোল্টেজ ম্যাচ। মহমেডান–ইস্টবেঙ্গল দু’দলের সমর্থকদের মধ্যেই উত্তেজনা বাড়ছে। দু’দলই জেতার জন্য আক্রমণাত্মক ফুটবল খেলবে।
মহমেডান টিডি দীপেন্দু বিশ্বাসের অস্ত্র ডায়মন্ড ছক। ইস্টবেঙ্গল সারথি আবার সেটপিসে জোর দিচ্ছেন। সেটপিস থেকে গোল তুলে নিতে চাইছেন।
ইস্টবেঙ্গলের বিদেশিদের থেকে নিজের বিদেশিদের এগিয়ে রাখছেন দীপেন্দু। তাঁর কথায়, ‘ওদের তুলনায় আমাদের বিদেশিরা বেশি সক্রিয় হবে ম্যাচে।’ পিছন থেকে তাড়া করে লিগ জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছে সাদা–কালো। এই সুযোগ আর হাতছাড়া করতে নারাজ তারা। আজ যুবভারতীতে মিনি ডার্বির ফলাফল গুরুত্বপূর্ণ পিয়ারলেসের কাছে। যুবভারতীতে মিনি ডার্বি, কল্যাণীতে সন্তোষের ডু অর ডাই ম্যাচে নামবে বাংলা। তাদের শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news