ওয়েব ডেস্কঃ
কাশ্মীর নিয়ে কয়েক দশক ধরে ভারত পাকিস্তানের সমস্যা জারি রয়েছে। কোন সমাধান সূত্র বের করা সম্ভব হয়নি দুই দেশের তরফে। অথচ কাশ্মীর নিয়ে এ নিয়ে টানা ৬ বার মধ্যস্থতা করতে এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্ট দুই রাষ্ট্রনেতা সঙ্গে একসঙ্গে বৈঠক করতে ইচ্ছা প্রকাশ করেছেন।
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ফাঁকে ট্রাম্প সাংবাদিকদের জানান, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে খুবই কার্যকরী আলোচনা হয়েছে।” বর্তমানে ভারত পাকিস্তান দুই দেশই পরমাণু শক্তিধর দেশ। তাই কোনক্রমে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তা গোটা বিশ্বের পক্ষেই যে ক্ষতিকারক হবে তা এদিন দাবি করেন ট্রাম্প। তাঁর কথায়, “পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর নিয়ে কথা হয়েছে। আমি যতটা সম্ভব সাহায্য করার প্রস্তাব দিয়েছি। দুই দেশের রাষ্ট্রনেতাই আমার খুব ভালো বন্ধু। আমি বলেছি সমস্যা মিটিয়ে ফেলুন। আশা করি তাঁরা সদর্থক ভাবে এগোবেন।”
প্রসঙ্গত গত তিন মাসে এ নিয়ে প্রায় ৪ বার মোদীর সঙ্গে বৈঠকে বসেছেন ট্রাম্প। প্রতিবারই কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন তিনি। মঙ্গলবারও মোদীর সঙ্গে প্রায় ৪০ মিনিট আলোচনা হয় ট্রাম্পের। সেখানে ট্রাম্প মোদীকে কাশ্মীর সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন। ট্রাম্পের মধ্যস্থতা প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, আমাদের অবস্থান খুব স্পষ্ট। আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় রাজি। তবে আপাতত সেরকম পরিস্থিতি তৈরি হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news