Breaking News
Home / TRENDING / এবার পুলিশের বিরুদ্ধেই তৃণমূল কর্মীদের হেনস্তা করার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী

এবার পুলিশের বিরুদ্ধেই তৃণমূল কর্মীদের হেনস্তা করার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী

নীল রায়।

এবার পুলিশের বিরুদ্ধে দলীয় কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার ঝাড়গ্রাম (jhargram) ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে তার গলা শোনা গেল রাজ্য পুলিশ প্রসঙ্গে ক্ষোভের সুর। মুখ্যমন্ত্রীর অভিযোগ, “বেছে বেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে৷ শাসকদলের কর্মীদের হেনস্তা করা হচ্ছে৷ কিন্তু বিরোধী দলের অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” পুলিশ (police) প্রশাসনে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী৷

এদিনের বৈঠকে পূর্ত দপ্তরের কাজের এবং দুই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পূর্ত দপ্তরের কাজ নিয়ে ৭০৬টি অভিযোগ দায়ের হয়েছে৷ পিডব্লুডি’র কাজে গাফিলতি হচ্ছে৷ সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ রাস্তাঘাট নিয়ে৷ ৩০৬টি অভিযোগ এসেছে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে৷ পুলিশের কাজে গাফিলতি রয়েছে৷ অভিযোগ জানাতে এলে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে৷ ছ’মাসের তথ্য আমার কাছে রয়েছে৷’’

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *