নিজস্ব সংবাদদাতাঃ
ক্যানিংঃ মিড-ডে-মিল নিয়ে দুর্নীতির অভিযোগে স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। ঘটনার জেরে শনিবার স্কুলের পঠন পাঠন বন্ধ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং থানার অন্তর্গত নতুন পাঙ্গাশখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। শনিবার সকালে গ্রামের মহিলারা স্কুলের রান্নাঘরে তালা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ চললেও পুলিশ বা ব্লক প্রশাসনের কোন আধিকারিক ঘটনাস্থলে আসেননি।
এলাকার মানুষের অভিযোগ, দিনের পর দিন এই স্কুলের মিড-ডে-মিল নিয়ে দুর্নীতি হচ্ছে। স্কুলের পড়ুয়াদের পোকা চালের ভাত খাওয়ানো হচ্ছে। দুই রকম তরকারির পরিবর্তে এক ধরনের তরকারি দেওয়া হয়। খাবারের পরিমাণও সামান্য। এ বিষয়ে প্রতিবাদ করলে বা আরও ভাত তরকারি চাইলে পড়ুয়াদের মারধর করার অভিযোগও রয়েছে মিড ডে মিলের দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে। অভিভাবকরা বিষয়টি বহুবার স্কুলের প্রধান শিক্ষককে জানালেও সমাধান হয়নি। এরই মধ্যে গত দুদিন ধরে ছাত্রদের মিড-ডে-মিল দেওয়া হয়নি বলেও অভিযোগ। এই সমস্ত ঘটনার প্রতিবাদে শনিবার সকালে স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা। স্কুলের রান্নার ঘরে তালা ঝুলিয়ে দেন তারা। পাশাপাশি ক্যানিং ১ বিডিও অফিসে অভিযোগ দায়ের করেন অভিভাবকরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news