নিজস্ব সংবাদদাতাঃ
গরম ভাতের হাঁড়িতে পড়ে মৃত্যু হল ২ বছর ১০ মাসের শিশুর। উল্টোডাঙার দাসপাড়ার ঘটনা। অভিযোগ, শিশুটিকে গরম ভাতের হাঁড়িতে ছুড়ে ফেলা হয়। যার ফলে শিশুটির শরীরের ৭৫% পুড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
সূত্রের খবর, বাড়িওলা-ভাড়াটে দ্বন্দের জেরে ঘটনা। শিশুটি বাড়িওলা পরিবারের। তারা ভাড়াটিয়াদের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করলেও তারা জামিন মুক্তি পেয়ে যায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে শিশুটির পরিবার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news