Breaking News
Home / TRENDING / কেরলে এ রাজ্যের জলবন্দিদের ফেরাতে তৎপর নবান্ন

কেরলে এ রাজ্যের জলবন্দিদের ফেরাতে তৎপর নবান্ন

সঞ্জয় সরকারঃ

কেরলের প্রবল বন্যায় আটকে পড়া এ রাজ্যের শ্রমিকদের নিয়ে রাজ্য সরকার উদ্বিগ্ন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে নবান্নের শীর্ষ মহল কেরলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। মুখ্য সচিব মলয় দে ইতিমধ্যেই কেরল সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে ফোনে এ বিষয়ে কথা বলেছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। মালদা, মুর্শিদাবাদ, নদীয়া সহ রাজ্যের বিভিন্ন জেলার কয়েক হাজার মানুষ জীবিকার জন্য ওই রাজ্যে থাকেন। প্রবল বন্যার কারণে তারা অনেকেই সেখানে আটকে রয়েছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনার  জন্য ওইসব পরিবারের তরফে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে আর্জি জানানো হয়েছে। তারই পরিপেক্ষিতে তৎপরতা শুরু করেছে নবান্ন। ইতিমধ‍্যেই বিভিন্ন জেলার বিডিওদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে তাদের এলাকার কেউ কেরলে আটকে আছে কিনা, থাকলে তার নাম, ঠিকানা যেন নবান্নে জানিয়ে দেওয়া হয়। প্রয়োজনে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাউকে সে রাজ্যে পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *