নিজস্ব সংবাদদাতা
দিল্লির ন্যাশনাল মিউজিয়াম বা জাতীয় সংগ্রহালয় থেকে দূর্মূল্য বস্তু চুরির দায়ে ধৃত গুরগাঁওয়ের এক কোটিপতি ব্যবসায়ী। তাঁর নাম উদয় রাণা। জানা গিয়েছে, ২৪ জুন মিউজিয়াম থেকে দেড় কোটি বছর আগে আবিষ্কৃত একটি কুঠার গায়েব হয়ে যায়। মিউজিয়ামের কর্মীরা সেটিকে কোথাও খুঁজে না পাওয়ায় পুলিশের সাহায্য নেওয়া হয়। পুলিশ সিসিটিভি ফুটেজে দেখে উদয় রাণা ওই কুঠার নিয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর শনিবার গুরগাঁওয়ে উদয় রাণার বাড়ি তাঁকে গ্রেফতার করতে গেলে সে তাঁর পোষা ৮-১০টি কুকুর পুলিশের ওপর ছেড়ে দেয় বলে অভিযোগ । এরপর উদয় পালাতে গেলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ২০১৬ সালেও একবার গ্রেফতার হয়েছিলেন রাণা। মার্কিন বিদেশ সচিব জন কেরি যে হোটেলে ছিলেন, সেই হোটেলে জবরদস্তি ব্লেড নিয়ে ঢোকার চেষ্টায় ছিলেন রাণা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news