Breaking News
Home / TRENDING / ফের ওয়াটসঅ্যাপে গুজব, গণপিটুনিতে মৃত্যু ইঞ্জিনিয়ারের, আহত ৩

ফের ওয়াটসঅ্যাপে গুজব, গণপিটুনিতে মৃত্যু ইঞ্জিনিয়ারের, আহত ৩

নিজস্ব সংবাদদাতা
আবার ওয়াটসঅ্যাপে ছেলেধরা গুজবের জেরে মর্মান্তিক মৃত্যু হল এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। কর্ণাটকের বিদারে গাড়ি করে লং ড্রাইভে গিয়েছিল হায়দ্রাবাদের ৪ বন্ধু-মহম্মদ আজম, বশীর, সলমন ও আক্রম। ফেরার পথে একটি রাস্তার ধারের চায়ের দোকানে দাঁড়ায় তাঁরা। সেখানে ওই ৪ বন্ধু আশপাশের বাচ্চাদের লজেন্স কিনে দেয়। এই চকোলেেেট কিনে দেওয়া দেখে ওই ৪ বন্ধুর প্রতি সন্দেহ হয় এক স্থানীয় বাসিন্দার। তিনিই ওয়াটসঅ্যাপে ‘ছেলেধরা’র মেসেজ পাঠান। এরপরই নিমেষে লোক জড়ো হয়ে যায়। বেগতিক দেখে গাড়িতে উঠে রওনা দেয় ৪ যুবক। কিন্তু গ্রামবাসীরা তাদের গাড়ির সঙ্গে ছুটতে থাকে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে নেমে যায় গাড়িটি। তখন আহতদের গাড়ি থেকে বার করে শুরু হয় গণধোলাই। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় আজমের। পুলিশ এসে বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ৩২জন কে গ্রেফতার করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *