নিজস্ব সংবাদদাতা
নিজের বিরুদ্ধে নিজেই কেস দায়ের করলেন স্টেশন হাউস অফিসার (এসএইচও)। অবাক করা এই কাণ্ডটি ঘটেছে উত্তর প্রদেশের মেরঠে। এসএইচও রাজেন্দ্র ত্যাগী নিজের বিরুদ্ধে এলাকায় গরু পাচার রুখতে না পারায় অবহেলার অভিযোগ এনেছেন। ত্যাগী জানিয়েছেন, তিনি মেরঠের খারকোরা পুলিশ স্টেশনে দায়িত্ব নেওয়ার সময় সিদ্ধান্ত নেন, কোনও অফিসার কাজে অবহেলা করলে তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হবে। কোনও অফিসারের বিরুদ্ধে দুবারের বেশী অভিযোগ দায়ের হলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশিকায় এই পর্যন্ত ৬জন কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে ১৯ জন পুলিশ কর্মীর বিরুদ্ধে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news