Breaking News
Home / TRENDING / মায়ের খুনিদের চিনিয়ে দিল ছয় বছরের শিশু

মায়ের খুনিদের চিনিয়ে দিল ছয় বছরের শিশু

পার্থ কুশারী:

৬ বছরের ছেলের সামনে মাকে পিটিয়ে বিষ খাইয়ে খুন। আর তার সাক্ষীতেই যাবজ্জীবন সাজা হল বাবা, পিসি ও ঠাকুরমার। বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালত ৩ জনেকে দোষী সাব্যস্ত করে। আর শুক্রবার দোষী তিনজনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল বারুইপুর মহকুমা আদালত।

দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত বাগানিয়া আবাদ গ্রাম। ২০১০ সালের ১০ নভেম্বর স্ত্রী সোমা দেবীর সঙ্গে স্বামী জগদীশ মিদ্যার তুমুল ঝগড়া হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত স্ত্রীকে বেধড়ক মারধর করে স্বামী। যার জেরে রাতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন সোমা দেবী। পরের দিন সকালে অটোর মধ্যে গুরুতর অসুস্থ সোমা দেবীর মুখ চেপে ধরেন তার শাশুড়ি গীতা দেবী। আর তারপরেই গ্লাসে করে বিষ নিয়ে সোমা দেবীর মুখে জোর করে ঠেলে দেয় তার স্বামী জগদীশ মিথ্যে। এরপর জয়নগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সোমা দেবীকে। সেখানে চিকিৎসকরা চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই সোমা দেবীর মৃত্যু হয়।

সোমা দেবীর বাবা জয়নগর থানায় জামাই জগদিশ মিদ্যা, দেওর জগবন্ধু মিদ্যা, শাশুড়ি গীতা মিদ্যা, শশুর চিত্র রঞ্জন মিদ্যা ও ননদ রুপা মিদ্যা এই ৫ জনের নামে এফআইআর করে। জয়নগর থানার পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে বারুইপুর মহকুমা আদালত থেকে জামিন নেয় এই পাঁচ জন। ২০১৩ সাল থেকে এই কেসের ট্রায়াল শুরু হয়। ১১ জন সাক্ষী এই কেসে বারুইপুর আদালতে সাক্ষ্য দেয়। তার মধ্যে সোমা দেবীর ছয় বছরের ছেলে সাক্ষ্য দেয়।

ওই মামলায় চিত্তরঞ্জন মিদ্যা ও জগবন্ধু মিদ্যা বেকসুর খালাস পায়। বাবা, পিসি, ও ঠাকুমাকে গতকাল বারুইপুর মহকুমা আদালত দোসী সাবস্ত করেন সেশন জার্জ ফাস্ট ট্রাক কোর্টের বিচারক রমেন্দ্র নাথ মাখাল। আজ সাজা ঘোষণা করেন বিচারক আইপিসি ৪৯৮ এ ও ৩০২ ধারায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *