Breaking News
Home / TRENDING / ডেঙ্গুর আঁতুর ঘর হাবড়া হাসপাতাল, আতঙ্কে রোগী থেকে পরিজনেরা

ডেঙ্গুর আঁতুর ঘর হাবড়া হাসপাতাল, আতঙ্কে রোগী থেকে পরিজনেরা

নিজস্ব সংবাদদাতা:

 

এই মুহুর্তে হাবড়া হাসপাতালের ভেতরের ছবি যা তা আপনাকে চমকে দেবে। ১৩১ বেডের হাসপাতাল হলেও প্রায় ৩০০ রোগী চিকিৎসাধীন। এবং তার মধ্যে বেশীর ভাগ রোগীই জ্বর নিয়ে চিকিৎসাধীন। তার ভেতরে ডেঙ্গু-জ্বর নিয়ে পুরুষ এবং মহিলা বিভাগে চিকিৎসাধীন প্রায় ৭০ জন। ডেঙ্গু রোগীদের মশারি দিয়ে ঘিরে রাখা হয়েছে। ডেঙ্গু-জ্বর যেহেতু মশা বাহিত রোগ তাই হাসপাতালের ভেতর মশা মারার ওষুধ ছড়ানো হচ্ছে এবং বাইরে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য দ্প্তর থেকে ডাক্তার এবং হাসপাতাল কর্মী বাড়োনো হয়েছে বলে জানান হাসপাতাল সুপার শঙ্কর লাল ঘোষ। 

 

ডেঙ্গুর এত প্রভাবের ফলে অনান্য রোগীরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। এবং রোগীর পরিবারের সদস্যরা এলাকার পৌর নিকাশি ব্যাবস্থাকে দায়ী করছে। যেহেতু হাবড়া পৌরসভা প্রশাসক দ্বারা পরিচালিত। তাই কিছু ক্ষোভ রয়েছে নিকাশি ব্যবস্থা নিয়ে সাধারন মানুষের। এই নিয়ে হাবড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নিলিমেশ দাস স্বীকার করে নেন যে হাবড়াতে ডেঙ্গু উদ্বেগজনক পরিস্থিতি ধারন করেছে। প্রশাসকের আন্ডারে পৌরসভা রয়েছে এবং জনস্বাস্থ্য দপ্তর পৌরসভার ২৪টি ওয়ার্ডে জঙ্গল কাটা থেকে ব্লিচিং দেওয়া এবং এলাকায় এলাকায় গিয়ে খবর নেওয়া হচ্ছে। 

 

পাশাপাশি বিজেপির তরফে আশিষ চক্রবতী জানান, হাবড়া পৌরসভার তরফে কোন কাজ হচ্ছেনা। বিগত দিনে বিজেপির পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে পৌরসভায় ডেপুটেশান দেওয়া হয়েছিল। তা সত্বেও কোন ব্যবস্থা নেয়নি পৌরসভা। যার ফলে আজ এক প্রকার মহামারী তৈরি হয়েছে। ডেঙ্গু-জ্বরের চিকিৎসার মত হাবড়া হাসপাতালে পরিকাঠামো নেই যার ফলে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। শুক্রবার মধ্যমগ্রামের প্রসাশনিক বৈঠকে এসে ডেঙ্গু নিয়ে সকল স্তরের প্রশাসনের আধিকারিকরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার করতে নির্দেশ দেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *