পার্থ কুশারী:
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও ক্যানিং থানার পুলিশ যৌথ অপারেশন চালিয়ে ক্যানিং থানার অন্তর্গত আমতলা গ্রামের আবু সিদ্দিক লস্করের বাড়িতে হানা দেয়। হদিস মেলে অস্ত্র কারখানার। সেখান থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্র কার্তুজসহ অস্ত্র তৈরির সরঞ্জাম। গ্রেপ্তার করা হয় আবু সিদ্দিক লস্করকে।
বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান জানান, ৩ বছর আগে আবু সিদ্দিক লস্করকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। অস্ত্র কারখানার পাশে দুটি এমব্রয়ডারি কারখানা চলায় এলাকার মানুষের কোন সন্দেহ হয়নি। এই কারখানায় তৈরি হওয়া অস্ত্র-গুলি মূলত জয়নগর কুলতলি ক্যানিং বাসন্তী এলাকার স্থানীয় দুষ্কৃতীদের সে বিক্রি করত। একেকটি ইউওয়ান শাটার শর্ট পাইপগান ১০ হাজার টাকা বিনিময় ও সিঙ্গেল ব্যারেল লং পাইপ গানগুলি এক একটি ১৫ হাজার টাকার বিনিময় বিক্রি করত। এই অস্ত্র কারখানা থেকে উদ্ধার হয়েছে পাঁচটি সিঙ্গেল ব্যারেল লং পাইপ গান, ১২ টি সিঙ্গেল শুটার শর্ট পাইপ গান ও দুটি সিক্স চেম্বার পাইপ গান। এছাড়াও কুড়ি রাউন্ড ১২ বোড়ের তাজা কার্তুজ ও দুই রাউন্ড .৮ এমএম বোড়ের তাজা কার্তুজ। এছাড়াও প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম।
ধৃত অস্ত্র ব্যবসায়ীকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় এবং দিনের পুলিশ হেফাজতের রিমান্ড করবে ক্যানিং থানার পুলিশ। নিজেদের হেফাজতে নেওয়ার পরে তাকে জেরা করে জানার চেষ্টা করা হবে, সে কোথায় কোথায় এর আগে অস্ত্র বিক্রি করেছে এবং তারপরে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ সুপার বারুইপুর পুলিশ জেলার রশিদ মুনির খান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news