ওয়েব ডেস্ক
কে হবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী? এই নিয়েই সরগরম সে রাজ্যের রাজনৈতিক মহল। বুধবারই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী জানিয়ে দিয়েছিলেন দুই প্রার্থী অশোক গেহলত এবং সচিন পাইলটের সঙ্গে বৈঠক করে ও বিধায়কদের ভোটের পরই সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সকালে সেইমতো দিল্লি পৌঁছে গিয়েছেন দুই নেতা। কিছুক্ষণ পর বৈঠক শুরু হওয়ার কথা। কংগ্রেস ৩ রাজ্যে জয়লাভ করলেও তাদের অন্তর্দ্বন্দ্ব যে এখনও রয়েছে তা মধ্য প্রদেশ ও রাজস্থানের অচলাবস্থাই স্পষ্ট করে দিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news