নিজস্ব সংবাদদাতা
মহিলার সঙ্গে বন্ধুত্বের লোভ দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করার ২ বছর পর গ্রেফতার হল অভিযুক্ত। মঙ্গলবার ওই প্রতারককে গ্রআ করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
ভুয়ো ওয়েবপেজ খুলে বন্ধুত্য পাতানোর প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যের চাকরিজীবীকে লক্ষাধিক টাকা প্রতারণা করা হয়েছিল। অভিযোগকারী মুম্বইয়ের একটি বেসরকারি সংস্থার কর্মী। ২০১৭ সালে একটি ওয়েবসাইটের মাধ্যমে এবং পরে এসএমএসের মাধ্যমে এক মহিলার সঙ্গে পরিচয় হয়। শুরু হয় বন্ধুত্বের প্রলোভন। বিধাননগরে তাদের অফিস আছে এবং এর পরে আরও হাই প্রোফাইল মহিলাদের সঙ্গে গভীর বন্ধুত্বের প্রলোভন দিয়ে প্রায় দেড় লাখ টাকা বিভিন্ন ব্যাঙ্ক মারফত নেওয়া হয় বলে অভিযোগ করেন ওই ব্যক্তি। প্রায় দুবছর ধরে সেই প্রতারণা চক্রের সন্ধান অবশেষে গতকাল গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানা এলাকা থেকে নেপাল মন্ডল নামক এক পান্ডাকে গ্রেফতার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর এই পান্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রতারিতদের টাকা জমা হত। ভুয়ো ওয়েবসাইটকে কেন্দ্র করে প্রধানত হাই প্রোফাইল মহিলাদের সঙ্গে বন্ধুত্বের প্রলোভন দেখিয়ে প্রচুর মানুষকে ফাঁসানো হত বলে পুলিশের দাবি। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। এই চক্রের মূল পান্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news