Breaking News
Home / TRENDING / কাল ভোট দার্জিলিং-এ, ১৬ প্রার্থীর ভাগ্য নির্ধারণে তৈরি পাহাড়

কাল ভোট দার্জিলিং-এ, ১৬ প্রার্থীর ভাগ্য নির্ধারণে তৈরি পাহাড়

নিজস্ব সংবাদদাতা:

শিলিগুড়ি: কাল বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচনে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও রায়গঞ্জ আসনের পাশাপাশি দার্জিলিং কেন্দ্রেও ভোটগ্রহণ হবে। নিরাপত্তা আটাসাঁটো রাখতে ইতিমধ্যে ৫৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে দার্জিলিং-এ। কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাহাড় ও সমতলের ৮০% বুথে মোতায়েন থাকবেন। বাকি ২০% বুথে থাকবে রাজ্য পুলিশ। অন্যদিকে জানা গিয়েছে আজ দুপুর থেকেই ডিসিআরসি থেকে নিজের নিজের বুথের উদ্দেশ্যে রওনা দেবেন ভোটকর্মীরা। গোটা ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পাহাড়ের লোকসভা কেন্দ্রে মোট ৭ হাজার ৬৫ জন পোলিং পার্সোনেল নিয়োগ করা হয়েছে।

এবার দার্জিলিং কেন্দ্রে ১৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১৬ লক্ষ ৫৬৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৬০ হাজার ১১৮ জন, মহিলা ভোটার ৭ লক্ষ ৯৩ হাজার ১১৮ জন। বাকিরা তৃতীয় লিঙ্গের ভোটার বলে জানা গিয়েছে কমিশন সূত্রে। উল্লেখ্য দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের অমর সিংহ রাই জোড়া ফুল প্রতীকে, বিজেপি’র রাজু বিস্ত পদ্মফুল প্রতিকে, কংগ্রেসের শংকর মালাকার হাত চিহ্নে, বামফ্রন্টের সমন পাঠক কাস্তে-হাতুড়ি-তারা প্রতীকে যেমন লড়বেন, তেমনি বহু জন সমাজ পার্টির সুদীপ মণ্ডল হাতি চিহ্নে, ক্রিস্টোফার গহথরাজ ব্যাটারি-টর্চ চিহ্নে, এসইউসিআই (সি) প্রার্থী তন্ময় দত্ত বক্স চিহ্নে, কামতাপুর পিপলস পার্টির (ইউনাইটেড) দীপক কুমার রায় নৌকা সহ মানুষ ও বৈঠা, গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেসের ভরত ডং হীরে, রাষ্ট্রীয় জনসচেতনতা পার্টির সুনীল পণ্ডিত হকিস্টিক ও বল, অল ইন্ডিয়া জন আন্দোলন পার্টির হরকা বাহাদুর ছেত্রি দিয়াশলাই বাক্স প্রতীক চিহ্ন নিয়ে লড়বেন। এছাড়াও রয়েছেন পাঁচজন নির্দল প্রার্থী। তাঁরা হলেন যথাক্রমে অজয় দাহাল, ঋষিকা ছেত্রি, দ্বিগবিজয় মণ্ডল, নীরদচন্দ্র অধিকারী এবং রাজেশ সিংহ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *