Breaking News
Home / TRENDING / মার্চের শুরুতেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী

মার্চের শুরুতেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী

নীল বণিক

লোকসভা নির্বাচন উপলক্ষ্যে ৭ মার্চ রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনীর প্রথম দল। কমিশন সূত্রের খবর প্রথম দফায় প্রায় ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এরাজ্যে আসছে। তারপর ভোট প্রক্রিয়া শুরু হলে প্রয়োজন মতো আরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসবে। প্রথম দফায় আসা ৮০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনীকে প্রথমে রাজ্যের বিভিন্ন জেলায় বন্টন করা হবে। তারপর কমিশন অতি উত্তেজনাপ্রবণ বুথগুলিতে বাহিনীকে দিয়ে রুটমার্চ করাবে। রুটমার্চ চলবে জঙ্গলমহলের জেলাগুলিতেও। জঙ্গলমহলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ৭ মার্চের পর থেকেই রুটমার্চ করাবে কমিশন। দিল্লি সূত্রের খবর, এবার ভোটের আগেও কেন্দ্রীয় বাহিনীকে আর থানা তদারকি করবে না। তারবদলে কমিশানের নিজস্ব পুলিশ পর্যবেক্ষকেরা কেন্দ্রীয় বাহিনীকে কন্ট্রোল করবে। অর্থাৎ ভোটের আগেই অতি উত্তেজনাপ্রবণ বুথ গুলি পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর নজরে চলে আসবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *