নীল বণিক
তৃণমূল বিধায়ক খুনের ঘটনায় সাসপেন্ড হওয়া ওসি অনিন্দ্য বসুকে কাজে ফেরাল নদিয়া জেলা পুলিশ। তাঁকে হাঁসখালি থানা থেকে সরিয়ে তার পাশের থানা ভীমপুর থানার ওসি করা হল। নদিয়া জেলা পুলিশের এই সিদ্ধান্তে অবাক রাজনৈতিক মহল থেকে পুলিশ মহল। শনিবার নির্বাচনের জন্য নদিয়া জেলা পুলিশের রদবদল ঘটে। সেই রদবলে ভীমপুর থানার ওসির নামের পাশে অনিন্দ্য বসুর নাম দেখে অবাক জেলার নিচু তলার পুলিশ কর্মীরা। মাত্র ২ সপ্তাহ আগে সাসপেন্ড ওসি কিভাবে এত তাড়াতাড়ি কাজে যোগ দিতে পারেন প্রশ্ন উঠছে সে নিয়ে।তাও আবার পাশের থানায়! যদিও সরাসরি মুখ খুলতে রাজি নন কেউই। যদিও পুলিশের নিচু অংশের কথায় সবই উপর তলার মহিমা। আর এব্যাপারে নদিয়া জেলা পু্লিশের উচ্চপদস্থ কর্তারা মুখে তালা লাগিয়েছে। বোঝাই যাচ্ছে বিতর্কিত এই বিষয়ে মন্তব্য করে ঝামেলায় জড়াতে চাইছেন না কোনও পুলিশ কর্তা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news