Breaking News
Home / TRENDING / কাশ্মীরের ৫ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা তুলে নিল প্রশাসন

কাশ্মীরের ৫ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা তুলে নিল প্রশাসন

ওয়েব ডেস্ক

পুলওয়ামা হামলার পরিপ্রেক্ষিতে কাশ্মীরের ৫ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল জম্মু কাশ্মীর প্রশাসন। যে ৫ জন বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, তাদের মধ্যে হুরিয়ত কন্ফারেন্সের নেতা মীরওয়াজ ওমর ফারুখও রয়েছেন। বাকি যে নেতাদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে তাঁরা হলেন; আব্দুল গনি ভাট, বিলাল লোন, হাসিম কুরেশি এবং শাবির শাহ। এতদিন রাজ্য প্রশাসনের তরফে এই ৫ বিচ্ছিন্নতাবাদী নেতাদের নিরাপত্তারক্ষী ও গাড়ি দেওয়া হতো। আজ বিকেলের মধ্যে এই ৫ নেতার সমস্ত নিরাপত্তা তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, এই ৫ বিচ্ছিন্নতাবাদী নেতা সহ আর কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাউকেই কোনও রকম নিরাপত্তা যেন না দেওয়া হয়। যে যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা ও সদস্যকে নিরাপত্তা সহ সরকারি সুবিধা দেওয়া হয়েছে, তা যেন অবিলম্বে তুলে নেওয়া হয়। এই পদক্ষেপের পর হুরিয়ত কন্ফারেন্সের তরফে জানানো হয়েছে, তারা কখনই সরকারি নিরাপত্তা চায়নি। ফলে তা তুলে নেওয়া হলে তাদের কোনও অসুবিধা হবে না।
উল্লেখ্য, শুক্রবারই পুলওয়ামায় গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, যেসব বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে পাকিস্তান ও আইএসআই মদত দিচ্ছে, তাদের নেতাদের কোনও রকম সরকারি সুবিধা দেওয়া উচিৎ কিনা খতিয়ে দেখতে হবে। তারপরই এই কড়া পদক্ষেপ নিল প্রশাসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *