Breaking News
Home / TRENDING / মার্কিন পণ্যের উপর শুল্ক কমাতে হুঁশিয়ারি ভারতকে

মার্কিন পণ্যের উপর শুল্ক কমাতে হুঁশিয়ারি ভারতকে

ওয়েব ডেস্কঃ

 

বাণিজ্য নিয়ে ভারত-মার্কিন সম্পর্কের টানাপোড়েন ফের শুরু হল। মার্কিন পণ্যের উপর শুল্ক বৃদ্ধির কারণে ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিল ট্রাম্প প্রশাসন।

 

ট্রাম্প প্রশাসন জানায়, ভারত যেভাবে মার্কিন পণ্যের উপর শুল্ক বসায়, তা গ্রহণ যোগ্য নয়। এর আগে মার্কিন পণ্যের উপর বেশি পরিমাণে শুল্ক বসানোর অভিযোগে ভারত ও চীনের বাণিজ্য নীতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন ট্রাম্প। এদিন তার কয়েকধাপ এগিয়ে ভারতকে সরাসরি ভর্ৎসনা করল ট্রাম্প প্রশাসন। এমনকি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে শুল্ক তুলে নিতে হুঁশিয়ারি দেয় ট্রাম্প প্রশাসন।

 

উল্লেখ্য, মার্কিন পণ্য ভারতের বাজারে সেভাবে না পাওয়ায় ভারতের উপর থেকে বাণিজ্য বিষয়ক বিশেষ সুবিধা তুলে নেয় ট্রাম্প। এছাড়া পাল্টা তারাও ভারতীয় পণ্যের উপর কড়া হারে শুল্ক আরোপ করে। ভারতও পাল্টা আরও বেশি করে শুল্ক চাপায় মার্কিন পণ্যের উপর। যার ফলে হিসেবে দু’দেশের সম্পর্কের অবনতি হয়। এখন দেখার আসন্ন জি-২০ সম্মেলনে মোদীর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে মোদী কতটা সুরাহা করতে পারে, সেদিকেই তাকিয়ে রয়েছে বাণিজ্যমহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *