নিজস্ব সংবাদদাতা:
রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিল হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। পাঁচ দিন ধরে জ্বর নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন হাবরার বাসিন্দা পূজা দেবনাথ (২১)। হঠাৎ বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
পরিবারের দাবি, ৯ মাসের অন্ত:সত্তা অবস্থায় পাঁচ দিন ধরে জ্বর ছিল। স্থানীয় হেলথ সেন্টারে তাঁর চিকিৎসা চলছিল। বুধবার সকালে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরেও কথা হয় পূজার সঙ্গে। হঠাৎ সকালে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয় হাসপাতাল থেকে। তাঁদের অভিযোগ, রোগীর অবস্থা ভালো ছিল। একটি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। অবস্থা খারাপ হলে কেন তাঁকে অন্যত্র রেফার করা হল না বা তাঁর পরিস্থিতি খারাপ পরিবারকে কেন জানালো না তা নিয়েও প্রশ্ন তোলে রোগীর পরিবার।
এই ঘটনায় ডাক্তারের ভুল চিকিৎসা ও গাফিলতি এবং নার্স-আয়া দের দুর্ব্যবহারের প্রসঙ্গ তুলে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার। পরে হাসপাতালে উত্তেজনা দেখা দেওয়ায় ঘটনাস্থলে রয়েছে হাবরা থানা ও অশোকনগর থানার পুলিশ। গাইনো বিভাগের ডাক্তার আজগর আলীর দিকে অভিযোগের তীর পরিবারের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news