নিজস্ব সংবাদদাতা:
মানিকচকে তিন বছরের শিশুকে গুলির ঘটনায় ঝাড়খণ্ড থেকে ২জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। মানিকচক ঘাট দিয়ে গঙ্গা পেরিয়ে ঝাড়খণ্ডে প্রবেশের ছক কষেছিল এই দুই দুষ্কৃতী। মানিকচক থানার পুলিশের নজরদারিতে গ্রেফতার হয় তারা। তাদের কাছ থেকে দুটি পাইপগান সহ বেশকিছু গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ মুরেজ ও মহম্মদ সানোয়ার। এদের দুজনের বাড়িই ভাগলপুর। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে আবেদন জানিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news