Breaking News
Home / TRENDING / ঝাড়গ্রামে উদ্ধার ল্যান্ড মাইন, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

ঝাড়গ্রামে উদ্ধার ল্যান্ড মাইন, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:

বেলপাহাড়ির জঙ্গল থেকে ফের ল্যান্ডমাইন উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল জঙ্গল মহলে। শনিবার রাতে বেলপাহাড়ি থেকে পুরুলিয়া যাওয়ার এবং চাকাডোবা থেকে কাঁকড়াঝোর যাওয়ার রাস্তায় টহল দিচ্ছিল সিআরপিএফের ১৬৯ ব্যাটেলিয়নের জওয়ানরা। তাদের সঙ্গে ছিল ২০৭ কোবরা বাহিনী। সেই সময় তারা চাকাডোবা ও কাঁকড়াঝোর মাঝখানে জামিরডিহা গ্রামের রাস্তার ধারে কিছুটা তার  পড়ে থাকতে দেখে তল্লাশি শুরু করে। রাস্তা থেকে ১০০ মিটার  দূরে  জঙ্গলের ভেতরে থাকা ল্যান্ডমাইনটি তারা দেখতে পায়। দেখা যায়  রাস্তার পাশে কিছুটা মাটি খুঁড়ে একটি বোতল পোতা রয়েছে। তারটি সেই বোতলের তলায়  লাগানো রয়েছে। এরপরে  সঙ্গে সঙ্গে এলাকাটি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। খবর দেওয়া হয় বাঁশপাহাড়ি ফাঁড়ি এবং বেলপাহাড়ি থানায়। রবিবার সকালে বম্ব স্কোয়াডের লোকজন গিয়ে মাইনটি নিষ্ক্রিয় করে। ঝাড়গ্রাম জেলা পুলিশ  প্রশাসন সুত্রে  জানা গিয়েছে, সক্রিয় ল্যান্ডমাইনটি যেভাবে রাস্তায় পোতা হয়েছিল তাতে বোতলটি কেউ সরাতে গেলেই বিস্ফোরণ হত। এমনকী, বড় কোনও লরি ওই রাস্তা দিয়ে গেলে বিস্ফোরণ হতে পারত। বেলপাহাড়ির জঙ্গলের যে জায়গা থেকে মাইনটি উদ্ধার হয়েছে সেই জামিরডিহা গ্রামেই মাওবাদী নেত্রী জবা মাহাতোর বাবার বাড়ি। সে মাওবাদী স্কোয়াড লিডার মদন মাহাতোর স্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *