Breaking News
Home / TRENDING / করোনা আবহে ভার্চুয়াল শুনানিতেই জোর, কলকাতা হাইকোর্টে বসছে উন্নতমানের এইচডি ক্যামেরা

করোনা আবহে ভার্চুয়াল শুনানিতেই জোর, কলকাতা হাইকোর্টে বসছে উন্নতমানের এইচডি ক্যামেরা

নিজস্ব সংবাদদাতা:

করোনার সংক্রমণের জেরে শুনানিতে যাতে কোনও প্রভাব না পড়ে সেই জন্য ভার্চুয়াল শুনানির দিকে জোর দিচ্ছে কলকাতা হাইকোর্ট। শুনানি পর্ব অব্যাহত রাখতে দীর্ঘ মেয়াদি প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টে বসতে চলেছে ৮টি উন্নতমানের এইচডি ক্যামেরা সহ ওয়েব কলিংয়ের জন্য ইউএসবি সিস্টেম, ল্যাপটপ, এলসিডি ও সিআরটি মনিটরও।

লকডাউন থেকে আনলক পর্বের সময় আংশিক সশরীরে শুনানি চালু করা হয়েছিল। কিন্তু তাতে একযোগে আপত্তি জানায় আইনজীবীদের তিনটি সংগঠন। বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি এবং ইনকর্পোরেটেড ল সোসাইটি আপাতত ভার্চুয়াল শুনানির পক্ষেই মত দেয়। কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয় সশরীরে শুনানিতে অংশ নেবেন আইনজীবীরা। তারপর সশরীরে শুনানি শুরু হতেই বিপত্তি বাধে। একেবারে হাইকোর্টের অন্দরে থাবা বসায় করোনা। 

বিচার প্রক্রিয়াকে না থামিয়ে আগামী কয়েকমাস ভার্চুয়াল শুনানির কথা মাথায় রেখেই পদক্ষেপ নিতে চলেছে কলকাতা হাইকোর্ট। পাবলিক প্রসিকিউটর শাশ্বতগোপাল মুখোপাধ্যায় জানান, লকডাউন ও আনলক পিরিয়ডে সবচেয়ে বেশি ভার্চুয়াল শুনানিতে অংশ নিয়েছিলাম। তবে ভার্চুয়াল শুনানি খুবই কঠিন। অনেক সমস্যা দেখা দেয়। ওখানে টু দ্য পয়েন্ট বলতে হয়। একটাও অতিরিক্ত কথা বলার জায়গা নেই। সেইসঙ্গে বিপক্ষের আইনজীবীকেও নখদর্পণে রাখতে হয়। বিষয়টি নিয়ে অনেকেই সড়গড় নয় বলে মেনে নিচ্ছেন অধিকাংশ আইনজীবী। ফলে এব্যাপারে যদি বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশনগুলি ও হাই কোর্ট কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে ওয়ার্কশপ করায় তাহলে সকলেই উপকৃত হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *