ভাস্কর মান্না:
মাদ্রাসায় মন্দির বানানো নিয়ে বিতর্কের সৃষ্টি হল আলীগড়ে। মাদ্রাসায় মন্দির বানানো দরকার বলে মনে করেন প্রাক্তণ উপরাষ্ট্রপতি হামিদ আনসারীর পত্নী সলমা আনসারী। সোমবার সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, “মাদ্রাসায় মসজিদ যেমন রয়েছে তেমনই মন্দিরও থাকা দরকার। ছোট বাচ্চারা না মন্দিরে যাবে, না মসজিদে যাবে। তাঁদের দুটোতেই যাওয়া দরকার। তবেই তাঁরা ধর্ম সম্বন্ধে বুঝবে। তাঁরা জানবে সব ধর্মে মানুষই প্রধান।”
সলমা চাইছেন মাদ্রাসায় নামাজ ও পূজা একসঙ্গে হোক। তবে সলমার এই ধারণাকে মেনে নিতে রাজি নয় মুসলিম ধর্মগুরুরা। তাঁদের মতে, “মাদ্রাসায় মন্দির তৈরি করে নতুন করে ঝামেলা তৈরি করতে চাইছেন সলমা। তাঁর এই মন্তব্যে কট্টরপন্থী নেতারা আরও উৎসাহিত হবেন। নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন।” তবে সলমার এই মতামতকে সমর্থন করছেন বিজেপি নেতারা। বিজেপির এক কেন্দ্রীয় নেতা বলেন, “সলমার এই সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের ভালোই করবে। তাঁদের মনে ছোটবেলা ধর্মের ভেদাভেদ ব্যাপারটা থাকবে না।”
প্রসঙ্গত, আলীগড়ে ‘মাদ্রাসা চাচা নেহেরু’ নামে একটি মাদ্রাসা চালান সলমা আনসারী। সেই মাদ্রাসাতে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাই পড়াশুনা করে। এমনকি ওই মাদ্রাসায় ডোনেশনের বেশিরভাগটাই হিন্দুরা দেয় বলে সলমা জানান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news