Breaking News
Home / TRENDING / মন্ত্রীপদ থেকে ইস্তফা দিচ্ছেন সিধু!

মন্ত্রীপদ থেকে ইস্তফা দিচ্ছেন সিধু!

ওয়েব ডেস্কঃ

 

পঞ্জাবের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করল নভোজিৎ সিংহ সিধু। কয়েকমাস ধরে সিধুর সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহের বিবাদ চলছিল। শনিবার সেই ঘটনা চরম পর্যায়ে পৌঁছালে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেয় সিধু। 

 

১০ জুনের একটি টুইট সামনে এনেছে সিধু। সেখানে দেখা যাচ্ছে, ৯ জুন মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য রাহুল গাঁধীকে একটি চিঠি লিখেছেন সিধু। রাহুল গাঁধী, সিধুকে মন্ত্রী পদ না ছাড়ার কথা বলেন। রাহুলের কথা মতোই নাকি এতদিন চুপ ছিলেন সিধু। 

 

মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট মিটিংয়ে প্রায়ই দেখা যেত না সিধুকে। তার উপর দেড় মাস আগে ৬ জুন মন্ত্রী পদ পরিবর্তন করা হয় সিধুর। নতুন মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করেনি সিধু। তারপরই দিল্লিতে রাহুল গাঁধীর সঙ্গে দেখা করে ইস্তফার ইচ্ছা প্রকাশ করে সিধু। প্রসঙ্গত, এর আগে লোকসভা ভোটের সময় দুই নেতার মধ্যে কোন্দল আরও বেড়ে যায়। এমনকি সংবাদমাধ্যমের সামনে একে অপরের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় অনেকবার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *