Breaking News
Home / TRENDING / মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার জেরে বিশেষ বাসের ব্যবস্থা পরিবহন দফতরের

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনার জেরে বিশেষ বাসের ব্যবস্থা পরিবহন দফতরের

নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার বিকেলে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় সেতুর দুপারেই প্রবল যানজটের সৃষ্টি হয়। অফিস ফেরতা অনেক মানুষই বিপাকে পড়েন। এদিকে যাত্রীদের সুবিধার জন্য পরিবহন দফতর তারাতলা থেকে বজবজ রুটে ৫টি বাস, তারাতলা-টালিগঞ্জ মেট্রো রুটে ২টি , টালিগঞ্জ-বেহালা রুটে ৩টি, বেহালা-দস্তিপুর রুটে ৩টি, বেহালা- ডায়মন্ড হারবার রুটে ৩টি, নিউ আলিপুর-বেহালা রুটে ৩টি করে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এসপ্ল্যানেড থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাত থেকেই নিউ আলিপুর থেকে শিয়ালদহ এবং মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *