নিজস্ব সংবাদদাতা
রাতভর স্নিফার ডগ, ড্রিলিং মেশিন দিয়েও নতুন করে কোনও প্রাণের সন্ধান পাওয়া যায়নি । তবে এখনই রেসকিউ অপারেশন ক্লোজ করতে চাইছেন না এনডিআরএফের কর্মীরা। কারন যতবারই স্নিফার ডগদের আনা হচ্ছে তা একটি জায়গায় গিয়ে সঙ্কেত দিচ্ছে । আশঙ্কা রয়েছে, এখনও ব্রিজের ভাঙা অংশের নীচে চাপা পড়ে রয়েছেন মেট্রো রেলের কয়েকজন কর্মী । এদিকে, পাহাড় সফর কাটছাট করে আজই কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় অন্যান্য রুটেও ট্রাফিকের চাপ রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news