Breaking News
Home / TRENDING / মাঝেরহাট থেকে উদ্ধার আরও একটি দেহ, যানজটে নাকাল শহর

মাঝেরহাট থেকে উদ্ধার আরও একটি দেহ, যানজটে নাকাল শহর

নিজস্ব সংবাদদাতা
বৃহস্পতিবার ভোরে মাঝেরহাট ব্রিজের তলা থেকে উদ্ধার হল আরও একটি দেহ । দেহটি মুর্শিদাবাদের গৌতম মন্ডলের বলে শনাক্ত করা হয়েছে। এই নিয়ে মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩। এনডিআরএফের দল এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে । বোল্ডারের নীচে এখনও আরও কয়েকজন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। এদিকে আজও ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে উদ্ধার কাজে আরও দেরী হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাঝেরহাট ব্রিজে দুর্ঘটনার পর বুধবার শহরে পণ্যবাহী যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। আজ দ্বিতীয় হুগলি সেতু দিয়ে পণ্যবাহী ট্রাক ঢুকতে দেওয়ায় সকাল থেকেই থমকে গিয়েছে বিদ্যাসাগর সেতু। আটকে পড়েছে স্কুল বাস, অ্যাম্ব্যুলেন্স ও নিত্যযাত্রীরা। ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে নিত্যযাত্রীদের অনুরোধ করা হয়েছে হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত করার জন্য ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *