Breaking News
Home / TRENDING / মহিলা জওয়ানদের জন্য দেশের সবথেকে বড় ব্যারাক হবে আসানসোলে

মহিলা জওয়ানদের জন্য দেশের সবথেকে বড় ব্যারাক হবে আসানসোলে

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:

আসানসোলে ভারতের মহিলা রেল সুরক্ষা জওয়ানের সর্ববৃহৎ ব্যারাক তৈরী করছে ভারতীয় রেল। ইতিমধ্যে জোরকদমে চলছে নির্মান কাজ, এবং সম্প্রতি আসানসোলের দোহামনি রেল কলোনীতে ব্যারাক নির্মানের কাজ সরজমিনে পরিদর্শন করেছেন পূর্ব রেলের রেলপুলিশ আইজি ভিকে ঢাকা। প্রসঙ্গত, আসানসোল রেলশাখার অধীনে বাংলা ও ঝাড়খণ্ডের বেশ কিছু স্টেশন রয়েছে। তাই রেল মানচিত্রের ভৌগলিক দিক দিয়ে যথেষ্ট গুরুত্ব রয়েছে এই রেল ডিভিশনের। সম্প্রতি দুরন্ত ও রাজধানীর মতো দুটি গুরুত্বপু্র্ণ ট্রেনের স্টপেজ করা হয়েছে আসানসোলে। তাছাড়াও আসানসোল রেল ডিভিশনের সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ বাংলার বিভিন্ন জেলায় অন্য রেল ডিভিশনের যোগাযোগ ভাল। আর তাই মহিলা রেল সুরক্ষা জওয়ানদের ছাউনীর জন্য আসানসোলকেই চিহ্নিত করা হয়েছিল। রেল সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে মহিলা জওয়ানদের ছাউনীর কাজ শুরু হয়েছিল দোমোহানি রেল কলোনি এলাকায়। জানা গিয়েছে, ওই ব্যারাকটিতে ৮০ শয্যার ডরমেটরি তৈরী হচ্ছে।

পুর্ব – রেল পুলিশের আইজি ভিকে ঢাকা জানিয়েছেন , গোটা দেশে একটাই মহিলা রেলপুলিশের ব্যাটেলিয়ন। ওই ব্যাটেলিয়নেরই ছাউনী তৈরি করা হবে। এখান থেকেই গোটা দেশে মহিলা রেলপুলিশদের নিয়োগ করে পাঠানো হবে। থাকবে মহিলা রেলপুলিশদের থাকার ও প্রশিক্ষনের ব্যবস্থা। চলতি বছরেই ব্যারাক তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *